স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমা পড়া ২৭৬টি মনোনয়নপত্র থেকে যাছাই-বাছাই শেষে ২০টি বাদ পড়েছে। তবে কাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
খসড়া তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩০ জন (নারী ৯ জন) প্রার্থীর নাম রয়েছে।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ১৩, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯, সাংস্কৃতিক সম্পাদক পদে ৯, সহ-সাংস্কৃতিক সম্পাদক ১১ ও নাট্য সম্পাদক পদে ৭ জন রয়েছেন।
তালিকায় ক্রীড়া সম্পাদক পদে ৫, সহ-ক্রীড়া সম্পাদক (নারী ৬ জন) পদে ১২ , তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ১৪, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী ৫ জন) পদে ১৪, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে ১২ এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন রযেছেন।
কার্যকরী সদস্য পদে নারীদের জন্য নির্ধারিত তিনটি পদের বিপরীতে ১৭ জন এবং কার্যকরী সদস্য পদে ছাত্রদের জন্য নির্ধারিত তিনটি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী হয়েছেন।
প্রার্থীতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘জাকসু নির্বাচনের জন্য আমদের কাছে যে মোট ২৭৬ টি মনোনয়নপত্র জমা পড়েছিল তার মধ্যে ২০টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাদের মধ্যে কারো কারো পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। ফলে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর বাইরে মনোনয়নপত্রে রেজিস্ট্রেশন নাম্বারসহ বেশ কিছু ভ্রান্ত তথ্যের জন্য কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।’

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৬ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
২৬ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে