স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মিতি রানী দাস (৩৯)। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই মিতি রানীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রুদ্র দাস (৩)। তারা উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের স্কুলশিক্ষক হরেকৃষ্ণের স্ত্রী-সন্তান।
স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান জানান, রেললাইন ঘেঁষে শিশুকে নিয়ে এক নারীকে দেখতে পান তিনি। সকালে ‘তিস্তা এক্সপ্রেস’ আসলে হঠাৎ করে শিশুটিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।
চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা লোকমান হোসেন বলেন, হরেকৃষ্ণের স্ত্রীর সঙ্গে দেবর প্রাণকৃষ্ণের কথা কাটাকাটি হয়। অভিমান করে মিতি রানী শিশুপুত্রকে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। সন্ধ্যার দিকে পুলিশ বাড়িতে আসলে তাদের মৃত্যুর কথা জানাজানি হয়।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য তাহারিন সাফফাত জেরিন বলেন, পারিবারিকভাবে জানতে পেরেছি– দেবরের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন মিতি রানী।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, সকালে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে। লাশ শনাক্তের পর সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ ও জলাভূমিতে সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’ সিনেমা হলে গিয়ে তাঁরা চলচ্চিত্রটি উপভোগ করেন।
৫ ঘণ্টা আগে