বাসস

জেলায় একই সময়ে চারটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে বরগুনা শহরের নজরুল ইসলাম সড়কে বেঙ্গল মেশিনারি (পার্টসের দোকান) ও সামনে থাকা গিয়াস উদ্দিনের ভাসমান দোকান, জামাল হোসেনের মুদিদোকান, বাজার সড়কের সুধীর মালাকার ও সিলভার পট্টিতে আবদুল জব্বারের সেলাই মেশিন ও কাপড়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেঙ্গল মেশিনারির মালিক মো. শামিম বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘ফজরের আজানের পরে আমাদের দোকানের সামনে থাকা প্লাস্টিকের পাইপ ও অন্যান্য মালামালে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’
এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন বলেন, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে