স্ট্রিম ডেস্ক

গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার (২০ জুলাই) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে নিহত ব্যক্তিদের স্বজনেরা দাবি করছেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করেছে। এ দাবি সত্য নয়।
বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার দিন একটি মৃতদেহ জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত করে লাশ ফেরত দেওয়ার কথা বললে নিহত ব্যক্তিদের স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং একপর্যায়ে জোর করে লাশ নিয়ে যান। একইভাবে, বাকি মৃতদেহগুলোর ক্ষেত্রেও স্বজনেরা ময়নাতদন্তে অনিচ্ছা প্রকাশ করেন এবং হাসপাতালকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে জোরপূর্বক লাশ নিয়ে যান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই সময় হাসপাতাল এলাকায় অস্থিরতা ও সংঘর্ষের কারণে এবং আশপাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় পরিস্থিতিতে পড়ে। তখন চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ সব কর্মী আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যস্ত ছিলেন। বাইরের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গে পুলিশে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরে ফোনে ও লিখিতভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, এ প্রতিবেদন বা বিবৃতির মাধ্যমে জনমনে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষে পাঁচজন নিহত হন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১২ মিনিট আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১২ ঘণ্টা আগে