স্ট্রিম ডেস্ক
বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি।
পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে, যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী, আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং যে কোনো সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত।’
আজ দুপুর ১টা ৬মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলা এলাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে। ওড়ার কিছুক্ষণ পরই বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে আঘাত হানে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৬৪ জন।
উল্লেখ্য, গত ১২ জুন ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা ঘটে। এতে ২৭০-এর অধিক মানুষ নিহত হন। সে সময় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান, ‘এই হৃদয়বিদারক ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাই…আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৮ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে