স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন, ব্যাগসহ বেশ কিছু সামগ্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব নিষেধাজ্ঞার ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ প্রস্তুত করা হয়েছে। সব ভোটার উপস্থিত হয়ে গড়ে ১০ মিনিট করে সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী।
নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো একক ও জোটবদ্ধ প্যানেল দিয়েছে। এছাড়াও শতাধিক স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে