স্ট্রিম প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সাড়ে পাঁচ ঘণ্টা পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আগুন ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে প্রাথমিকভাবে অন্তত ১০ জনে আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আল ফারুক স্ট্রিমকে জানান, বিমানবন্দরের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে।
এর আগে, আজ দুুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি দুই প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড, বাংলাদেশ) সদস্য তৎপরতায় যোগ দিয়েছেন।
এদিকে, আগুনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভারতের কলকাতা বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে