স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল— তা ধরে রাখতে হবে।
স্ট্রিম ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে আন্দোলন ও প্রতিবাদ-বিক্ষোভের নামে এখন পর্যন্ত ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে, তবে সড়ক অবরোধের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এসব অবরোধ কর্মসূচি দিয়েছে মোট ১২৩টি সংগঠন। এর ফলে বিভিন্ন সময়ে জনদুর্ভোগ ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক ছিল।
তিনি বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগেও অনুরোধ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান বা রাজধানীর সুনির্দিষ্ট জায়গা যেখানে মাঠ রয়েছে— সেখানে এসব সমাবেশ বা আন্দোলন করতে যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে।’
জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ হবে- তা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এ ক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। সে বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে