স্ট্রিম প্রতিবেদক

দেশে একটি অপশক্তি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির জন্য খুবই উসকানি দিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গাজীপুরের টঙ্গী থেকে এক ইমামের অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি প্রশাসনকে দ্রুততার সঙ্গে এ ব্যাপারে বস্তুনিষ্ঠ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই আশঙ্কার কথা জানান।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা এবং অপহরণের পূর্বাপর ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে।’
অপহৃত ইমামের ভাষ্য তুলে ধরে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘কয়েক মাস ধরেই তাঁকে একাধিক চিঠি দিয়ে হুমকি-ধমকি দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে পরাজিত শক্তির পক্ষে এ ধরনের অপচেষ্টার কারণ বুঝতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।’
ইসলামী আন্দোলনের মুখপাত্র প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, ‘বস্তুনিষ্ঠ তদন্ত করুন। ঘটনা ধামাচাপা দিয়ে পরিস্থিতি সামলানো যায় না। মুসলিম মেয়ে ধর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেজের ভাষ্য খুবই আপত্তিকর এবং মিথ্যা। আমরা আশা করব, এই ঘটনার ক্ষেত্রে এমন কোনো দায়সারা কাজ করবেন না। কারণ, ঘটনার পরম্পরা খারাপ কোনো চক্রান্তের আভাস দিচ্ছে। তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে