মোহাম্মদ ইফতেখার বলেন, ‘বাবা এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারে আমরা তাঁর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিলাম। এবার তিনি খুনই হলেন।
স্ট্রিম সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বর্ডার বাজারের মুদি দোকানী মোস্তফা কামাল (৫৫) এর আগেও একাধিকবার ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল পরিবার। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মোস্তফা কামাল নন্দিপাড়া গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে তাঁর মুদি দোকান আছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি বলে জানান সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে বর্ডার বাজারে নিজের মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথে নন্দিপাড়া সড়কের পাশে ওঁত পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। তারা ব্যবসায়ী কামালের সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। এ সময় ধারালে অস্ত্র দিয়ে তাঁর মাথায় কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।
পরে ব্যবসায়ী কামালকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। তবে অবস্থা গুরুতর হওয়াও সেখানে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কামালের ছেলে মোহাম্মদ ইফতেখার বলেন, ‘বাবা এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারে আমরা তাঁর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলাম। এবার তিনি খুনই হলেন। আমার এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, ‘কীভাবে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যাকাণ্ড ঘটেছে, বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বুধবার বেলা ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে