বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন। এ হাসপাতালে ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ধারকাজে অংশ নেওয়াদের ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকাজে অংশ নিয়ে আহত হওয়া ব্যক্তিরা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৪ জন সেনাসদস্য, একজন পুলিশ এবং একজন ফায়ার সার্ভিস সদস্য।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়।
এরপর সেখানে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। অন্যান্য বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।
ঘটনার পর আহতদের কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিএমএইচে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
তাদের দেওয়া তথ্যমতে, বিমান বিধ্বস্তের ঘটনায় বর্তমানে মোট ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন। এ হাসপাতালে ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে।

ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১০ মিনিট আগে
আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৩০ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে