স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন, জাতীয় নির্বাচনের সময়সূচি কেউ পেছাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহ দিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
শফিকুল আলম বলেন, গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিলেও সরকার সেগুলোকে হুমকি হিসেবে দেখছে না।
অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রশংসা করে শফিকুল আলম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এখনও তাঁরা সমাজের সবক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে।
এ সময় তিনি জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন আদালত।
নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে