স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি স্কুল ও কলেজে অধ্যক্ষ থেকে শুরু করে শিক্ষক ও কর্মচারী পর্যন্ত সব পদে নিয়োগপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে এ পরিপত্র প্রকাশ করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান করা হয়েছে। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার সমতা আনতে একগুচ্ছ সুপারিশ করেছিল।
মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা–২০২১–এর ‘পরিশিষ্ট-ঘ’-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে নতুন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক ও কর্মচারীদের জন্যও পৃথকভাবে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
পরিপত্রটি দেখা যাবে এই ঠিকানায়:
https://shed.portal.gov.bd/site/moedu_policy/e2f554e1-11cd-479b-827f-e58fe044e242

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে