স্ট্রিম সংবাদদাতা

জুলাই বিপ্লবের সময় অপরাধের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সেই পথে অনেক মতবাদ, মতপার্থক্য থাকবে, তা কীভাবে মোকাবিলা করতে হবে, সরকার ভালোভাবে জানে। সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই।’
মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বাদ পাবেন। সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকার সমস্ত শক্তি দিয়ে নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শুনবেন, কিন্তু যত বাধাই আসুক, বর্তমান সরকার তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।’
শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বাপ্পি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে