স্ট্রিম প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধি বা সরকারি কোনো পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে অভিযুক্তদের জন্য সংসদ সদস্য, স্থানীয় সরকার বা সরকারি পদে থাকা ও নিয়োগ পাওয়ার সমস্ত সুযোগ বন্ধ করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ সেকশন ২৩ যুক্ত করা হয়েছে।
প্রেস সচিব আরও জানান, নতুন ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে আইনের সেকশন ৯(১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না।

শফিকুল আলম বলেন, ‘এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবেও নির্বাচিত হওয়া বা দায়িত্ব পালন করতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের সরকারি চাকরি বা অন্য কোনো পাবলিক অফিসে নিয়োগ পাওয়ারও অধিকার থাকছে না।’
এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ নীতি অনুমোদন করা হয়েছে। এক হলো ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালা, ২০২৫’। অন্যটি হলো ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫’।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, নতুন টেলিকম নীতিমালার মাধ্যমে বিদ্যমান লাইসেন্সিং ব্যবস্থায় থাকা মধ্যস্বত্বভোগীদের প্রভাব সীমিত করা হবে। এর ফলে দেশের টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত হবে, প্রতিযোগিতামূলক ব্যবসা সম্প্রসারিত হবে এবং ভয়েস কল ও ডেটা, অর্থাৎ ইন্টারনেট সেবা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুরু হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে