স্ট্রিম প্রতিবেদক

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।
বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) এম এম হাসানুল জাহিদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) এফ এম আল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে, পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উক্য সিংকে পিবিআইতে এবং মিশন থেকে ফিরে আসা মুহাম্মদ ইসমাইল হোসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
এছাড়া, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
১১ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
৩০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে