স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করবেন এমন রিটার্নিং কর্মকর্তাসহ সব কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
নির্বাচন কমিশনের এ নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্বাচনকালীন সময়ে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তথ্য পাঠাতে হবে। এর মধ্যে উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।’
এছাড়া মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের—আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের তথ্যও নির্ধারিত ছকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
এদিকে, ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত অপর এক চিঠিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত আরও তিন দিন সময় বৃদ্ধি করেছে ইসি।
এর আগে এই প্যানেল প্রস্তুতে শেষ দিন ছিলো আজ সোমবার (১৫ ডিসেম্বর)। চিঠিতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে, ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে।’
চিঠিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আগামী ১৮ ডিসেম্বরে মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১০ ডিসেম্বর এ সংক্রান্ত এক চিঠিতে ইসি জানিয়েছিল, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করতে হবে। তবে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা পাওয়া না গেলে যাচাই-বাছাই করে বেসরকারি ব্যাংক থেকেও কর্মকর্তা নিয়োগ দিতে বলেছে সংস্থাটি।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে