গত বছরের আগস্ট থেকে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৪ দফায় ৬৭ জন বাংলাদেশিকে জোর করে ঠেলে পাঠায় বিএসএফ। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হলো।
স্ট্রিম সংবাদদাতা

ভারতে কারাগারে থাকার পর পাঁচ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষ তাদের হস্তান্তর করা হয়। পরে রাতে তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।
এর আগে বাংলাদেশি নাগরিকদের ভারতে আটকের জোর করে বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠাতেন বিএসএফ সদস্যরা। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়ায় এবার পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হলো। গত বছরের আগস্ট থেকে ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ৪ দফায় ৬৭ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ।
সোমবার হস্তান্তর করা পাঁচজন ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে পাঁচজনকে আটক হয়েছিলেন। কাজের সন্ধানে ভারতে যাওয়ার পর ওই দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলেন বাংলাদেশি এই নাগরিকেরা।
তাঁরা হলেন ফেনীর পরশুরাম উপজেলার উত্তর গুথুমা গ্রামের সাইদুজ্জামান ভূঞা (২৯), একই উপজেলার নিজকালিকাপুর গ্রামের মো. এমদাদ হোসেন (২৭), জেলার ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহ নগরের মো. গিয়াস উদ্দিন (২৯), চাঁদপুরের কদরা গ্রামের আবুল বাশার (৫৫) ও নওগাঁ জেলার বাসিন্দু রাফি (২৫)।
পুলিশ ও বিজিবি সূত্র জানা গেছে, হস্তান্তর করা ব্যক্তিদের মধ্যে সাইদুজ্জামান, এমদাদ, গিয়াস ও রাফিকে চলতি বছরের ১২ এপ্রিল ভারতের মনুমুখ এলাকা থেকে আটক করে সে দেশের পুলিশ। অবৈধভাবে প্রবেশের দায়ে তাঁরা ৩ মাস সেখানকার কারাগারে ছিলেন। পরে তাঁদের মুক্তি দিয়ে ১৬ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ ছাড়া আবুল বাশারকে ৯ জুন ভারতের উদয়পুর থেকে একই অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হলে পতাকা বৈঠকের আয়োজন করে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘বিজিবির মাধ্যমে পাঁচজন বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা তাঁদের নাম ঠিকানা যাছাই করে দেখছি। তাঁদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে