স্ট্রিম প্রতিবেদক

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণে প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নববর্ষের প্রস্তুতির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, ‘বাঙালির এই সর্বজনীন উৎসবকে সফল করতে এরইমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতোই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনে বদ্ধপরিকর।’
উৎসবের সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য তিনি অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর থেকেই চারুকলা প্রাঙ্গণে শুরু হয়েছে শিল্পীদের ব্যস্ততা। মঙ্গল শোভাযাত্রার মূল কাঠামো নির্মাণ ও অন্যান্য অনুষঙ্গ তৈরির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানা গেছে।

রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। তবে টানা ৪ দিনের এই অভিযান অনেকটা ভেস্তে গেছে। উচ্ছেদ করা জায়গাগুলো মুহূর্তেই আবার দখলে নিয়েছেন হকার ও ব্যবসায়ীরা; সেখানে আগের মতোই চলছে তাঁদের ব্যবসা।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সেমিনারের ভেন্যু পরিবর্তন, রাকসুর অভ্যন্তরীণ মতবিরোধ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ছাত্রদলের আপত্তিতে বিতর্ক নতুন মাত্রা পেয়েছ
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৫ ঘণ্টা আগে