স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিখোঁজ স্বজনদের সন্ধানে আসা মানুষদের সহায়তার জন্য ঘটনাস্থলে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে দলটি।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এনসিপির স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে এ তথ্য জানা গেছে।
এনসিপির স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক হাসিবুর রহমান অপু স্ট্রিমকে বলেন, ‘আমরা বিকেল থেকে এখানে কাজ করছি। এর মধ্যে ১৬ জনের নিখোঁজ থাকার তথ্য আমরা পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তথ্য আমরা সংগ্রহ করে রাখছি। আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে নিয়মিত খোঁজ রাখছি। কাউকে উদ্ধার করা হলে, আমরা তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদাম ও সংলগ্ন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে এখনো অনেক স্বজন ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার কার্যক্রম দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত করতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে