স্ট্রিম প্রতিবেদক

বিগত বছরগুলোতে দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, অযোগ্য মানুষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর ফলে যে সর্বনাশ হয়েছে, তা কাটিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি, তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার আর অযোগ্য মানুষদের দায়িত্বে দেওয়া—এ সবকিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন উল্লেখ করে তিনি বলেন, ‘শহীদ জিয়া বলতেন– মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না, সে দুটি হাত এবং একটি মগজ নিয়েও জন্মায়। আমরা যদি আমাদের এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তবে আমাদের চেয়ে ধনী দেশ আর খুব কমই থাকবে।’
অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে এই নেতা বলেন, ‘বয়স্কদের অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিন্তু কাজটা করার জন্য তরুণদেরই এগিয়ে আসতে হবে। যতক্ষণ না তরুণরা আমাদের পেছন থেকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে দেবে, ততক্ষণ বড় পরিবর্তন সম্ভব নয়।’
নজরুল ইসলাম খান তরুণদের উদ্দেশে বলেন, ‘শুধু আক্ষেপ করলে চলবে না, লাল-সবুজের পতাকা শক্ত হাতে ধরতে হবে। দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরে নতুন দিনের ঢেউ তুলতে হবে। নিজেদের প্রাপ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।’
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে