স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে উঠেছে শহীদ শরিফ ওসমান হাদির কফিন। সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ৩টা ৫০ মিনিটে বিমানটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এই তথ্য নিশ্চিত করেছেন।
জাবের আরও বলেন, ‘হাদি ভাইয়ের কফিন বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, বাংলাদেশে ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন হাদি।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে