স্ট্রিম সংবাদদাতা

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ছয়জনসহ মোট ৬০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দুটি পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা এই ৬০ ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায়। তাঁরা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ তাঁদের আটক করে ও ভারতীয় আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর আজ তাঁদের দেশে ফেরত পাঠানো হলো।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে প্রথম দফায় ৩০ জনকে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষে ১১ গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এসি এবিসন ফ্রান্সিস উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে উপজেলার কাথুলী সীমান্তের ১৩৩/৩ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে দ্বিতীয় দফায় আরও ৩০ জনকে হস্তান্তর করা হয়। এ সময় ভারতের তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি অনোজ কুমার তাঁদেরকে কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরায়েল জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে