স্ট্রিম সংবাদদাতা

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
রাবি মেইন গেটে আধা ঘণ্টা অবস্থানের পর নগরের তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা 'দশম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'আমাদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই', 'পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না', 'প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গীকার', 'সিন্ডিকেটের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসব হামলার তদন্ত করে বিচার নিশ্চিত ও প্রকৌশলীদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান তাঁরা।
তাদের দাবিগুলো হলো- অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে ও কোনো প্রমোশনাল কোটা চলবে না, সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৫ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৫ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে