স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে আজ ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস হয়েছে। মঙ্গলবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব করলে সেটি কণ্ঠভোটে পাস হয়।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তৃত হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাওরকে সমন্বিতভাবে ব্যবস্থাপনা; অবকাঠামোগত উন্নয়ন; সেচব্যবস্থা; বন্যা নিয়ন্ত্রণ; মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণের আওতায় আনার উদ্দেশ্যে ১৯৭৭ সালে ‘হাওর উন্নয়ন বোর্ড’ প্রতিষ্ঠা করা হয়।
মন্ত্রী জানান, সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের জীববৈচিত্র্য, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) ২০২০ সালে দায়ের করা রিট পিটিশনের রায়ে হাইকোর্ট জলাভূমি সুরক্ষা, উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়নের নির্দেশ প্রদান করেন।
এই প্রেক্ষাপটে সাংবিধানিক বাধ্যবাধকতা, মাহমান্য হাইকোর্টের নির্দেশনা এবং হাওর ও জলাভূমি এলাকার পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬’ বিলটি আইনে পরিণত করা প্রয়োজন।
আইনের বিধান লঙ্ঘনে দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে উভয় দণ্ডের অতিরিক্ত দণ্ড হবে না।

প্রায় ২ বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। অন্তবর্তী সরকারের একাধিক চেষ্টায়ও বাজারটি চালু করতে ব্যর্থ হয় বাংলাদেশ। আবারো বাজারটি চালু করার চেষ্টায় নেমেছে বিএনপি সরকার। সেই আশায় মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।
১৫ মিনিট আগে
প্রচার শেষ। আগামী বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনের ভোট হবে। তবে এই নির্বাচন ঘিরে ভোটারদের আগ্রহ কম। বিশেষ করে জীবিকা ও পড়ালেখার জন্য বাইরে থাকা ভোটাররা যাবেন না বলে জানিয়েছেন।
২৪ মিনিট আগে
ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
৩৭ মিনিট আগে
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
৩৯ মিনিট আগে