স্ট্রিম প্রতিবেদক

প্রথম আলো ভবনে হামলার ঘটনাটি পরিকল্পিত এবং স্বার্থান্বেষী মহল সংগঠিত হয়ে এ আক্রমণ চালিয়েছে। আগামী জাতীয় নির্বাচন পথভ্রষ্ট করা ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে বৃহস্পতিবার রাতে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের বাইরে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের সংবাদকর্মীরা পত্রিকার জন্য ও অনলাইনের জন্য কাজ করছিল, তখন এ হামলার ঘটনা ঘটে। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে শরিফ ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি স্বার্থানেষী মহল এই সংগঠিত আক্রমণ চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তাঁরা বাধ্য হয়ে পত্রিকা প্রকাশ না করে অফিসের কাজ অসমাপ্ত রেখে চলে যান। গত ২৭ বছরে প্রথম আলো প্রতিষ্ঠার পর এই প্রথম আজকে আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি। আমাদের অনলাইনও বন্ধ আছে কাল রাত থেকে।’
প্রথম আলোর নির্বাহী সম্পাদক বলেন, ‘বাংলাদেশের বাকস্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে। শুধু প্রথম আলোর ওপর নয়, একইসঙ্গে ডেইলি স্টারে আক্রমণ হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, এটি একটি কালো দিন, সংবাদমাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নেতিবাচক করে তোলার জন্য ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে।’
হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে সাজ্জাদ শরিফ আরো বলেন, ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই সুষ্ঠু তদন্ত হোক, যাঁরা দোষী ব্যক্তি তাদের খুঁজে বের করা হোক এবং তাঁদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা নাগরিক সমাজকে আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে