স্ট্রিম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ লেখেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাঁর ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে “জাতীয় ট্রাজেডির” কথাও মনে রাখি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ভারতের একধরনের উপনিবেশে পরিণত হয়, ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়ার মাধ্যমে লুটপাট, রাজনৈতিক হত্যা ও এক-দলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।’
নাহিদ ইসলাম আরও লিখেছেন, আওয়ামী লীগের “ফ্যাসিস্ট রাজনীতির” অন্তরালে ‘মুজিব পূজা ও মুক্তিযুদ্ধপূজা’ করা হয়। এই রাজনৈতিক মতাদর্শের মধ্য দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালিয়ে নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করা হয়।
নাহিদ আরও লিখেন, ‘এটি নামে গণতন্ত্র হলেও আধুনিক জমিদারির চেয়ে কম কিছু ছিল না।’
নাহিদ ইসলাম দাবি করেন, ২০২৪ সালের ‘জনগণের বিদ্রোহ’ এই ‘জমিদারতন্ত্র’ ভেঙে দিয়েছে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার হরণ বা ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তার মতে, ‘জাতির পিতা’ আসলে কোনো ইতিহাস নয়, বরং এটি আওয়ামী লীগের বানানো একটি ফ্যাসিবাদী হাতিয়ার, যা দিয়ে জনগণকে চুপ করিয়ে রেখে রাষ্ট্রকে একচেটিয়া (আওয়ামী লীগের জন্য) একচ্ছত্র আধিপত্য দেয়।
নাহিদের ভাষায়, ‘“মুজিববাদ” একটি জীবন্ত বিপদ। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য একটি সম-অধিকারভিত্তিক প্রজাতন্ত্র, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবেন না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি গণপ্রজাতন্ত্র।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে