স্ট্রিম প্রতিবেদক

জুলাইকে ধারণ করে মিরপুরে শাহ আলীর মাজারে অনুষ্ঠিত হচ্ছে ভাবগানের আসর। সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টা থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। শুরুতে জুলাইকে নিয়ে বানানো ডকুমেন্টারি ‘শ্রাবণ বিদ্রোহ’ সহ বেশ কিছু ডকুমেন্টরি দেখানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই শো।
এরপর শুরু হয় জুলাইকে স্মরণ করে আলোচনা। আলোচনা করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার।
তিনি বলেন, ‘শাহ আলীর মাজারে যেন নিয়মিত গানের আসর বসে সেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিবেশ নিয়েও ভাবতে হবে আমাদের। আর জুলাইকে গণ-মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘শাহ আলীর মাজারের পরিবেশকে সুন্দর করার ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। শিগগিরই এ নিয়ে কাজ করা হবে বলে আশা করি।’
এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী বাউল দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল মামুন চিশতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সংগঠক মোহাম্মদ রোমেল।
মাগরিবের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাবগানের আসর। ভাবগান পরিবেশন করছেন আলেয়া বেগম আলো, রুমা সরকার, কোহিনূর আক্তার গোলাপি, জান্নাত বৈদেশী, চৌধুরী রুবি মন্ডল, বাউল জয়া দেওয়ান, ফকির আবুল সরকার, সুনীল কর্মকার, আবুল সরকার মহারাজ, আক্কাস দেওয়ান, সুধাম ফকির ও বাউল সরকার সেলিম নূরী।
মোহাম্মদ রোমেল স্ট্রিমকে বলেন, ‘আমরা মাজার নিয়ে অনেকদিন থেকেই কাজ করছি। মাজার হচ্ছে গরীব মানুষের জায়গা। এই জায়গা দখল করে রাখে ক্ষমতাসীনেরা। তাদের হাত থেকে মাজারকে রক্ষা করে গান ও নানা সাংস্কৃতিক আয়োজন করা উচিত।’

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৮ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে