স্ট্রিম ডেস্ক

পূর্ব আফ্রিকার দেশগুলোতে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তানজানিয়া, কেনিয়া ও ইথিওপিয়াজুড়ে প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে তানজানিয়ায়। বুধবার (২৬ মার্চ) সকালে দেশটির এমবেয়া অঞ্চলের রুংওয়ে জেলায় ভারী বর্ষণ ও প্রবল বাতাসে সৃষ্ট ভূমিধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জাফর হানিউ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তাই ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেশী দেশ কেনিয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ। এ মাসে ভারী বৃষ্টিপাত শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত অন্তত ৮৮ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার কারণে ২১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুটি নদীর বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য কেনিয়া সরকার সামরিক বাহিনী মোতায়েন করেছে। দুর্যোগের এই তীব্রতা দেশটিতে জরুরি উদ্ধার তৎপরতা এবং নদীপাড়ের মানুষের জীবনঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ৮০ জনের মৃত্যু হয়।
পূর্ব আফ্রিকার জলবায়ু পূর্বাভাস কেন্দ্র (আইজিএডি) গত মাসে এক সতর্কবার্তায় জানিয়েছিল, মার্চ থেকে মে মাস পর্যন্ত চলমান এই বর্ষা মৌসুমে উগান্ডা থেকে শুরু করে জিবুতি পর্যন্ত অধিকাংশ দেশে স্বাভাবিকের চেয়ে ৪৫ শতাংশ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ক্রমাগত এই প্রাকৃতিক দুর্যোগ ওই অঞ্চলের জনপদগুলোর জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে