স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানে পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার দুই দিন পর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় একে অপরকে দায়ী করে পৃথক বিবৃতি দিয়েছে দুই দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ ঘটনায় পূর্ব নানগারহার প্রদেশের আফগান তথ্য বিভাগের প্রধান জাবিহুল্লাহ নূরানি বলেন, ‘সীমান্তের কাছে শাহকোট এলাকায় প্রথম গুলি চালায় পাকিস্তানি বাহিনী। পরে আফগান বাহিনীও গুলি চালায়। কিছু পরে সংঘর্ষ থেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
পাকিস্তান সরকারের কর্মকর্তা মোশাররফ জাইদি অভিযোগ করেন, ‘তোরখাম সীমান্ত এলাকার কাছে আফগান বাহিনী উসকানি ছাড়াই গুলি চালিয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জাইদি লেখেন, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে। তালেবান আগ্রাসন থামিয়ে দিয়েছে।’
গত রোববার পাকিস্তান আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে যে হামলা চালায় তার পরই এই সংঘর্ষের ঘটনা ঘটে। আফগানিস্তানে জাতিসংঘ মিশন জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
প্রাণঘাতী বিমান হামলার জবাব দেবে আফগানিস্তান
সাম্প্রতিক মাসগুলোতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে নেমেছে। গত বছরের অক্টোবরে সীমান্তে সংঘর্ষে দুই দেশের প্রায় ৭০ জন সেনা ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এ ঘটনার পর থেকেই দুই দেশের স্থল সীমান্তে যাতায়াত বন্ধ রয়েছে।
ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আফগানিস্তান ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। তালেবান সরকার এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছে।
পাকিস্তানের দাবি, ইসলামাবাদ, বাজাউর ও বান্নুতে সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশে হয়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে হামলা চালাতে না পারে, সে বিষয়ে কাবুল কার্যকর পদক্ষেপ নেয়নি।
অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব হামলার নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক মানুষ ও ধর্মীয় স্থাপনায় হামলার দায় পাকিস্তানকেই নিতে হবে। যথাসময়ে আমরা এসব হামলার উপযুক্ত জবাব দেব।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে