স্ট্রিম ডেস্ক

নয়া দিল্লির বাংলাদেশ দূতাবাস বলেছে, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। খবর আল জাজিরার।
এতে আরও বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কোনো দেশে অপ্রত্যাশিত এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতির সম্পর্কে ভারত ‘সতর্ক’ নজর রাখছে। তবে ভারত প্রতিবেশী দেশটির রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।
এদিকে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটি দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ আগের সরকারের সদস্যদের আশ্রয় দিয়েছে। সম্প্রতি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখাপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তের গুলিতে নিহত হন। অসমর্থিত সূত্রের বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে বলা হচ্ছে, হাদির হত্যাকারীও ভারতে আশ্রয় নিয়েছেন। এই নিয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এরপর নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। এর তিন দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে ভারত। তারই ধারাবাহিকতায় গতকাল এই বিবৃতি দিল দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে