স্ট্রিম ডেস্ক

পারস্য উপসাগরীয় অঞ্চলে আগেই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের রণতরি আব্রাহাম লিংকন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠানোর হুমকি দিয়েছেন। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কয়েক ঘণ্টা ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি পুরোপুরি চালু হয়েছে কিনা, তা তেহরান স্পষ্ট করেনি।
এর আগে ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনী সেখানে সামরিক মহড়ার অংশ হিসেবে ‘নিরাপত্তাজনিত সতর্কতা’ জারি করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার জানান, শীর্ষ নেতৃত্বের নির্দেশে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রেখেছে।
পারস্য ও ওমান উপসাগরকে যুক্ত করা এই জলপথে চলমান সামরিক মহড়ার তদারকি করতে গিয়ে রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাঙ্গসিরি বলেন, যুদ্ধপরিস্থিতিতে ব্যবহৃত অস্ত্রগুলো চলমান আইআরজিসি নৌ-মহড়ায় প্রদর্শিত অস্ত্র থেকে সম্পূর্ণ ভিন্ন। ‘স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অব হরমুজ’ শীর্ষক মহড়া সোমবার শুরু করে তেহরান।
জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগের দিন হরমুজ প্রণালিতে মহড়া দেয় তেহরান। এক বিবৃতিতে তেহরান বলেছে, এই মহড়ার লক্ষ্য আইআরজিসি নৌ ইউনিটগুলোর কার্যক্ষমতা যাচাই করা। সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির জবাবে পাল্টা সামরিক পদক্ষেপের পরিকল্পনা এবং পরিস্থিতি পরীক্ষা করে আইআরজিসির ভূরাজনৈতিক সুবিধা মূল্যায়ন করা।
পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ও বোমারু বিমান মোতায়েনের পর ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বাড়ে। এমন পরিস্থিতিতে ইরানের সামরিক মহড়া শুরু হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বিমানবাহী রণতরি পাঠানোর ঘোষণা দিয়েছেন।
ইরানের নৌ বাহিনীর রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাঙ্গসিরি দাবি করেন, আইআরজিসি নৌবাহিনী হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টা গোয়েন্দা নজরদারি বজায় রাখে। ফলে প্রণালিতে জাহাজ নিরাপদে চলাচল করে। প্রতিদিন গড়ে ৮০টি তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ এই জলপথে চলাচল করে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে