স্ট্রিম ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, খালেদা জিয়া বাংলাদেশের জন্য আজীবন যে সেবা দিয়ে গেছেন, তা দেশটির ইতিহাসে একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন প্রতিশ্রুতিশীল বন্ধু ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান সরকার ও সে দেশের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তার শেষাংশে শাহবাজ শরিফ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাত নসিব করেন।
পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তাঁর নেতৃত্ব ও সেবামূলক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। মহান আল্লাহ তাঁর আত্মাকে শান্তিতে রাখুন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে