স্ট্রিম ডেস্ক

সোদি আরব চারটি ভিন্ন স্থানে নতুন করে মোট ৭ দশমিক ৮ মিলিয়ান আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা’আদেন এই স্বর্ণ খনিগুলোর সন্ধান পায়। বিপুল পরিমাণে এ স্বর্ণ অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়তে কোম্পানিটির কার্যক্রমকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গালফ নিউজের এক খবরে বলা হয়েছে, খনির সন্ধানে খনন কাজ করার সময় প্রাথমিকভাবে এই মজুতের পরিমাণ ৯ মিলয়ন আউন্স ধরা হয়েছিল। তবে বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৮ মিলয়নে নেমে আসে।
এই স্বর্ণের বড় অংশটি রয়েছে মা’আদেনের প্রধান খনি— মনসুরাহ মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন পাওয়া ওয়াদি আল জাও খনিতে। এর মধ্যে মনসুরাহ মাসারাহতে গত বছরের তুলনায় ৩ মিলিয়ন আউন্স মজুত বৃদ্ধি পেয়েছে। এছাড়া উরুক ২০/২১ এবং উম্ম আস সালাম থেকে ১ দশমিক ৬৭ মিলিয়ন আউন্স এবং ওয়াদি আল জাও-তে প্রথমবারের মতো ৩ দশমিকি ০৮ মিলিয়ন আউন্স স্বর্ণের মজুত আছে বলে নিশ্চিত করা হয়েছে।
মা’আদেন কোম্পানির নির্বাহী কর্মকর্তা (সিইও) বব উইল্ট বলেন, স্বর্ণের মজুতের এই সন্ধান সৌদি আরবের খনিজ সম্পদ উন্মোচন এবং বিশ্বব্যাপী খনিজ উত্তোলনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান শক্তিশালী করার দীর্ঘমেয়াদী কৌশলেরই প্রতিফলন।
তিনি বলেন, মজুতের এই সন্ধান পাওয়ার মধ্য দিয়ে কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশল যে সফলভাবে কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। ঠিক একারণেই আমরা সৌদি আরবের স্বর্ণ ভাণ্ডারে বড় ধরনের বিনিয়োগ অব্যাহত রেখেছি।
নতুন এই স্বর্ণের মজুত কোম্পানির প্রকল্পগুলোর বিশালতা এবং ধারাবাহিকতাকে তুলে ধরে উল্লেখ করে উইল্ট বলেন, চারটি এলাকায় খননের মাধ্যমে ৭ মিলিয়নেরও বেশি আউন্স স্বর্ণ পাওয়া মা’আদেনের বিস্তৃত ব্যবসার সক্ষমতারই প্রমাণ। আমাদের অনুসন্ধান ও খনি উন্নয়ন কাজ যত এগোচ্ছে, এটি তত বেশি সফল হচ্ছে। আমাদের সম্পদ বাড়ছে এবং এই প্রবৃদ্ধি সরাসরি ভবিষ্যতের নগদ অর্থ প্রবাহ তৈরিতে সহায়তা করবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে