স্ট্রিম ডেস্ক

চীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন তার পরমাণু পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার মেনে চলেছে।’ তিনি জানান, চীন একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল। দেশটি ‘প্রথমে আক্রমণ নয়’ নীতিতে বিশ্বাস করে এবং আত্মরক্ষার ওপর ভিত্তি করে পরমাণু কৌশল অনুসরণ করে।
মাও নিং আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষার স্থগিতাদেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নেবে যাতে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তাররোধ চুক্তি টিকে থাকে এবং আন্তর্জাতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে।
ট্রাম্প কোনো প্রমাণ না দিয়েই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা সে বিষয়ে কিছু বলে না।’ তিনি যোগ করেন, ‘আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না।’ এ সময় তিনি উত্তর কোরিয়া ও পাকিস্তানকেও গোপন পরীক্ষা চালানো দেশ হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে কোনো পরমাণু বিস্ফোরণ ঘটায়নি। গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ এমন পরীক্ষা চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ও চীন জানায়, তারা যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৬ সালের পর আর কোনো পরমাণু বিস্ফোরণ করেনি। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, তারা নতুন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিক শক্তিচালিত ড্রোন পরীক্ষা করেছে।
ট্রাম্পের হঠাৎ করা এই ঘোষণা ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন যে, যুক্তরাষ্ট্র সামরিক পরীক্ষা শুরু করবে।
সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা করব।’
তবে একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজে বলেন, ‘যে পরীক্ষার কথা বলা হচ্ছে, তা আসলে সিস্টেম টেস্ট, কোনো পরমাণু বিস্ফোরণ নয়।’
তিনি ব্যাখ্যা করেন, ‘এগুলো “নন-ক্রিটিক্যাল এক্সপ্লোশন”। এতে পরমাণু অস্ত্রের কাঠামো ও কার্যকারিতা যাচাই করা হয়, কিন্তু প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় না।’
সূত্র: আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে