স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিব, হাইফা ও দিমোনাসহ বেশ কয়েকটি শহরকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসময় শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজায় ইসরায়েল। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
অবশ্য নিজেদের ক্ষয়ক্ষতি প্রকাশের ব্যাপারে সংবাদমাধ্যমের ওপর ইসরায়েলি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই প্রকৃত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তা বাইরের বিশ্ব খুব একটা জানতে পারে না। বরং ইসরায়েল যেটুকু জানাতে চায় সেটুকুই জানা যায়।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার তেল আবিবের একটি বহুতল আবাসিক ভবনে বড় ফাটল দেখা গেছে। তবে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত নাকি ঠেকানোর পর ছিটকে পড়া ধ্বংসাবশেষে এই ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ইসরায়েলের ফায়ার সার্ভিস ও উদ্ধার পরিষেবা কর্মীরা জানিয়েছেন, তারা একটি ভবনে আটকে পড়া বেসামরিক নাগরিকদের খুঁজছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান সোমবার মধ্য তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাসহ মূল কমান্ড সেন্টারগুলো লক্ষ্যবস্তু করে বড় ধরনের হামলা করেছে। রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ স্থানসহ ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
অন্যদিকে, ইরানের নিউজ এজেন্সি নূরনিউজ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় একসঙ্গে বিস্ফোরণের শব্দ শোনার পর পরই তেহরানজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এক কর্মকর্তার বরাতে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তর-পশ্চিমে ১৭ লাখ মানুষের শহর তাবরিজের একটি আবাসিক এলাকায় হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোন আটকানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আইআরজিসির প্রভাব বাড়ছে। এর ইঙ্গিত হিসেবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনির অধীনস্থ এই অভিজাত বাহিনীর একজন সাবেক কমান্ডারকে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান নিয়োগের বিষয়টিকে সামনে এনেছে রয়টার্স। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। লারিজানির স্থলে আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে