স্ট্রিম ডেস্ক

সীমান্তে পাকিস্তানের সেনাদের সঙ্গে আফগানিস্তানের সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সীমান্তের এই গোলাগুলির সত্যতা দুই দেশের কর্তৃপক্ষই স্বীকার করেছে এবং একে অন্যকে প্রথমে গুলি শুরুর জন্য দায়ী করছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর আগে দেশ দুটির মধ্যে অচলাবস্থা কাটাতে সৌদি আরবে শান্তি আলোচনা হয়। কিন্তু সেই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই ঘটনা ঘটল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলা লক্ষ্য করে পাকিস্তানের সেনারা আক্রমণ চালিয়েছে। পরে আফগান বাহিনীকে পাল্টা জবাব দিয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাহিদি এক বিবৃতিতে বলেছেন, চামান সীমান্তে ‘বিনা উসকানিতে’ আফগান সেনারা প্রথমে গুলি চালিয়েছে। সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।
আফগানিস্তানের সীমান্ত এলাকার বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই গোলাগুলি চলে।
কান্দাহার তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল এএফপিকে বলেছেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারি কামান দিয়ে আক্রমণ করেছে। মর্টারের গোলা সাধারণ মানুষের বাড়িতে আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, সংঘাত শেষ হয়েছে। উভয় পক্ষ গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে।
উল্লেখ্য, গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘাতে ৭০ জনের বেশি নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দেশটির মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু দোহা ও ইস্তাম্বুলে কয়েক দফা আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুটি। আর ওই অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে