স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুঁশিয়ার দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে তুরস্ক যদি সুন্নি মুসলিমদের নিয়ে নতুন কোনো জোট করে তবে ইসরায়েল চুপ থাকবে না।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘ব্লুমবার্গ ব্রিফ’ আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন বেনেট।
এক প্রশ্নের জবাবে ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন উগ্র ইসলামের নতুন জোট, বিশেষ করে সুন্নিদের নিয়ে জোট গড়তে না পারেন। অর্থাৎ সিরিয়ার আবু মোহাম্মদ আল-জোলানি, কাতার এবং হামাসকে নিয়ে তিনি কোনো জোট না করেন।
বেনেট বলেন, আমরা কয়েক দশক ধরে শিয়া উগ্র ইসলামবাদের মোকাবিলা করে আসছি। আমি আশা করি তুরস্ক তার ক্ষমতাকে সন্ত্রাস ও ইসলামবাদ ছড়ানোয় ব্যবহার করবে না। এটা শেষ পর্যন্ত তুরস্কের নিজের সিদ্ধান্ত।
তিনি বলেন, তারা যদি শান্তি চায়, আমরাও অবশ্যই শান্তি চাই। কিন্তু তারা যদি সন্ত্রাস দিয়ে আমাদের ঘিরে ফেলার চেষ্টা করে, আমরা চুপ করে বসে থাকব না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে