স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় নরওয়েতে থাকা নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। এছাড়া অস্ট্রেলিয়াস্থ দূতাবাসও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এদিকে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সোমবার ভেনেজুয়েলা কেন তাদের দূতাবাস বন্ধ করছে তার কারণ দেশটি জানায়নি।
ওই মুখপাত্র বলেন, এটা দুঃখজনক। বিভিন্ন ইস্যুতে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় নরওয়ে এবং দেশটির সঙ্গে কাজ চালিয়ে যেতে চায়।
এছাড়া, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে স্বাধীন সত্তা হিসেবে নোবেল কমিটি নিজেরাই কাকে নোবেল দেবে তার সিদ্ধান্ত নেয়। সেখানে নরওয়ে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না।
এদিকে, গত শুক্রবার কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ল্যাটিন আমেরিকায় সাম্প্রতিক সময়ে ‘গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে নাগরিক হিসেবে সাহসী অবস্থান’-এর অবদান হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয় বলে নোবেল কমিটি জানিয়েছে। আর কোরিনা মাচাদো তাঁর নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত মানুষকে উৎসর্গ করেছেন।
কোরিনা মাচাদো ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে আছেন। ভেনেজুয়েলার সর্বশেষ নির্বাচনে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। ব্যাপক বিতর্কিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নির্বাচিত হন।
একদিকে দুই দেশে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে বুরকিনা ফাসো এবং জিম্বাবুয়েতে দুটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনাও করেছে দেশটি। দেশ দুটিকে ‘ঔপনিবেশিকতা বিরোধী লড়াইয়ে এবং আধিপত্যবাদী চাপের বিরুদ্ধে প্রতিরোধে কৌশলগত মিত্র’ হিসেবে বর্ণনা করেছে ভেনেজুয়েলা।
যদিও ভেনেজুয়েলায় নরওয়ে বা অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস নেই। কলম্বিয়ায় থাকা দূতাবাসের মাধ্যমে দেশ দুটি ভেনেজুয়েলায় কার্যক্রম চালায়। এছাড়া, দেশ দুটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ট্রের ডে আরগুয়ার মতো ল্যাটিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। এর অংশ হিসেবে হোয়াইট হাউসের নির্দেশে সেপ্টেম্বরের পর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে চার বার হামলা চালিয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে