স্ট্রিম ডেস্ক

ইরান ও লেবাননের হিজবুল্লাহর রকেট ব্যাপক রকেট হামলার কারণে ইসরায়েলের প্রাণকেন্দ্র হাইফা ও উত্তরাঞ্চলীয় আশপাশের এলাকায় টানা সাইরেন বাজছে। পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
আজ সোমবরা (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, জনবহুল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ অঞ্চলটি ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ লোকের বাস। শুধু তাই নয়, তেল আবিবের কাছের এ এলাকাটিতে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মোসাদের সদর দপ্তর রয়েছে। কৌশলগত দিক থেকে এটি ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। তবে ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ এখনো হামলার বিস্তারিত তথ্য প্রকাশের অনুমতি দেয়নি।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েকটি এলাকায় আঘাত হানার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
তথ্য প্রকাশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ বলেছেন, চলমান যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী তথ্য প্রকাশে যেরকম নিয়ন্ত্রণ করছে তা আমি আগে কখনোই দেখিনি।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের সামরিক কর্তৃপক্ষ তথ্য প্রকাশে নজিরবিহীন কঠোরতা দেখাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও রকেট কোথায় আঘাত হানছে এবং ইরান বা হিজবুল্লাহ কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এসব তথ্য প্রকাশে কার্যত পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তথ্য প্রচারের সময় ‘বেশি বলে ফেলেছেন’ মনে হলেই সাংবাদিকদের গ্রেপ্তারও করা হচ্ছে।
এর মধ্যেই জানা গেছে, আজ তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। এই ধরনের ওয়ারহেড বিস্ফোরণের সময় ছোট ছোট টুকরায় ভাগ হয়ে বিস্তৃত এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। হামলার পর টার্গেটকৃত এলাকায় অবিস্ফোরিত বোমার টুকরো খুঁজে বের করতে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় ব্যয় করতে হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে