স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। কানাডার অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য তাঁর কাছে দুঃখ প্রকাশ করলেও আলোচনা আবার শুরু করা হবে না।
‘আমি তাঁকে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল’, বলেন ট্রাম্প। ‘বিজ্ঞাপনটি মিথ্যা ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।' তবে কার্নি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত সপ্তাহে অন্টারিও প্রদেশের সরকার ওই বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প আলোচনাটি স্থগিত করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওই বিজ্ঞাপনটিতে রিপাবলিকান দলের জনপ্রিয় নেতা রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণ থেকে উদ্ধৃতি দেখানো হয়। সেখানে বলা হয়েছিল, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে। রিগ্যান মুক্তবাজার ও মুক্তবাণিজ্যের প্রবল সমর্থক ছিলেন।
ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। আল-জাজিরার আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের দল এক মিনিট দৈর্ঘ্যের বিজ্ঞাপন তৈরির সময় রিগ্যানের ভাষণের বিভিন্ন অংশ কেটে একত্র করেছে। তবে বিজ্ঞাপনের সব বাক্যই রিগ্যানের আসল বক্তব্য থেকে নেওয়া।
পরবর্তীতে ফোর্ড বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে বিজ্ঞাপনটি স্থগিত করেন। অন্যদিকে কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। তবে, সেই বাণিজ্য ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে।
খবর: আল-জাজিরা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে