স্ট্রিম ডেস্ক

আফগান তালেবান সরকার স্বীকার করেছে যে তারা পাকিস্তানি সেনাদের ওপর একাধিক স্থানে পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলা আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ঘটে।
তালেবান জানায়, এটি ছিল ‘প্রতিশোধমূলক অভিযান’। তাদের দাবি, পাকিস্তান এর আগে আফগান আকাশসীমা লঙ্ঘন করে সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালায়।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবানের পাল্টা হামলাকে ‘অকারণ আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তালেবান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। নকভি সতর্ক করে বলেন, ‘পাকিস্তান ইটের জবাবে পাথর মারবে।’
ইসলামাবাদ দাবি করে, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। উত্তেজনা তখনই বাড়ে, যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি ভারতে সফরে ছিলেন।
দুই পক্ষই সীমান্তের কুনার ও কুররম এলাকায় ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে বলে জানা গেছে। নকভি বলেন, ‘বেসামরিক এলাকায় আফগান বাহিনীর গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আফগানিস্তান আগুন ও রক্তের খেলায় মেতে উঠেছে।’
পাকিস্তানি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, সীমান্তের বিভিন্ন স্থানে, যেমন আঙ্গুর আড্ডা, বাজৌর, কুররম, দির, চিত্রাল ও বারামচায় গুলি বিনিময় হয়।
কুররম জেলার জিরো পয়েন্টে অবস্থানরত এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আফগান দিক থেকে ভারী অস্ত্রের গুলি ছোড়া শুরু হয়। তিনি আরও বলেন, সীমান্তের বিভিন্ন স্থানে তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে।
গত সপ্তাহ তালেবান সরকার অভিযোগ করেছিল, পাকিস্তান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ওই সময় কাবুলে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তান পাকতিকা প্রদেশে একটি বেসামরিক বাজারে বোমা হামলা চালিয়েছে, যাতে কয়েকটি দোকান ধ্বংস হয়।
পাকিস্তানের এক শীর্ষ সেনা কর্মকর্তা অভিযোগ করেন, আফগানিস্তান পাকিস্তানবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘাঁটি হয়ে উঠেছে। ইসলামাবাদ বহুদিন ধরে বলছে, আফগান তালেবান পাকিস্তান তালেবান বা টিটিপিকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে, যারা পাকিস্তানে কঠোর ইসলামী শাসন চাপিয়ে দিতে চায়। তবে তালেবান সরকার সব সময় এ অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনার সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কি ভারতের সফরে ছিলেন। এই সফরকালে দিল্লি জানায়, তারা কাবুলে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করবে।
নকভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতের মতো আফগানিস্তানকেও উপযুক্ত জবাব দেওয়া হবে, যাতে তারা আর পাকিস্তানের দিকে খারাপ চোখে তাকাতে সাহস না পায়।’
এদিকে, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরকারী সৌদি আরব দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কাতারও বিবৃতি দিয়ে জানায়, তারা সীমান্ত উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন এবং উভয় পক্ষকে সংলাপ, কূটনীতি ও সংযমকে অগ্রাধিকার দিতে আহ্বান জানায়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে