স্ট্রিম ডেস্ক

ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বৈঠক হওয়ার কথা। খবর: আল-জাজিরা
এদিকে এক বিবৃতিতে মার্কিন সামরিক অভিযান ও ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিবৃতিতে তাঁর মুখপাত্র বলেন, এ ধরনের হামলা ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ চীন এবং রাশিয়াও এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এ দুটি দেশ ভেনেজুয়েলার মিত্র হিসেবে পরিচিত।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি বলেছে, তারা সেখানে একটি গণতান্ত্রিক রূপান্তর দেখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা তারা করেনি। যদিও কিছু বিশেষজ্ঞের মতে, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে