স্ট্রিম ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা করতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তবে দেশটি সরাসরি আক্রমণে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামার।
সোমবার (২ মার্চ) হাউস অব কমন্সে কিয়ার স্টামার জানান, বেসামরিক নাগরিকদের রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের অনুরোধ গ্রহণ করেছেন। এর ফলে মার্কিন বাহিনী ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো অকেজো করতে পারবে।
প্রধানমন্ত্রী স্টামার জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য মার্কিন ও ইসরায়েলি আক্রমণাত্মক অভিযানে যোগ দিচ্ছে না। তিনি জানান, ফ্রান্স ও জার্মানিও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত রয়েছে।
ইরাক যুদ্ধের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে স্টামার বলেন, যুক্তরাজ্যের প্রতিটি পদক্ষেপ অবশ্যই আইনসম্মত হতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনক এই পরিস্থিতিকে বিশ্বব্যবস্থার জন্য ‘নির্ধারক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কনজারভেটিভ পার্টি মার্কিন পদক্ষেপকে সমর্থন করে। ইরানকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসের মূল পৃষ্ঠপোষক’ উল্লেখ করে তিনি মিত্র দেশগুলোর প্রতি সংহতি জানান।
ব্যাডেনক অভিযোগ করেন, মার্কিন অনুরোধ গ্রহণ করতে ব্রিটিশ সরকার দীর্ঘ সময় নিয়েছে। তিনি বলেন, কার পক্ষ নিতে হবে তা বোঝার জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে