স্ট্রিম ডেস্ক

এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।
তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে