স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই যুদ্ধ ঘোষণা করেন। এরই মধ্যেই দেশটি আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালিয়েছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া দীর্ঘ এক পোস্টে আসিফ বলেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ ‘সন্ত্রাসীদের’ জড়ো করছে এবং ‘সন্ত্রাসবাদ ফেরি করছে’ করছে। তারা আফগানদের, বিশেষ করে নারীদের মানবাধিকার বঞ্চিত করছে এবং ভারতের হয়ে প্রক্সি হিসেবে কাজ করছে।
পোস্টে তিনি আরও লিখেন, এখন এটা তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ…পাকিস্তানের সেনাবাহিন বহুদূরের কেউ না। আমরা তোমাদের প্রতিবেশী; আমরা তোমাদের ভেতর এবং বাহির জানি।
এদিকে, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই আল জাজিরাকে বলেছেন, আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে।
তিনি বলেন, আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করবে এবং আগ্রাসনের জবাব সাহসের সঙ্গে দেবে।
তিনি আরও বলেন, পাকিস্তান সহিংসতা এবং বোমাবাজি থেকে নিজেদেরকেও মুক্ত করতে পারে না। এই সমস্যা তাঁরা নিজেরাই তৈরি করেছে। কিন্তু আফগানিস্তানের সঙ্গে সভ্য সম্পর্ক ও সম্মানের জন্য এবং ভালো প্রতিবেশীসূলভ আচরণের জন্য পাকিস্তানকে তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে।
এর আগে গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। এর পরপর কাবুল–কান্দাহারে হামলা চালাল পাকিস্তান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে