স্ট্রিম ডেস্ক

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ি ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) মেক্সিকোর জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লরা ভেলাজকুয়েজ জানান, প্রবল বর্ষণে নদীগুলো প্লাবিত হয়ে যাওয়ায় এবং রাস্তাঘাট ভেঙে পড়ায় বিভিন্ন পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতেই তীব্র বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিডালগো এবং উত্তর-মধ্যাঞ্চলের সান লুইস পোতোসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে হিডালগো রাজ্যে, যেখানে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব গুইলারমো অলিভারেস রেইনা। ভূমিধস ও নদীর পানি উপচে পড়ায় রাজ্যটিতে অন্তত এক হাজার বাড়ি, ৫৯টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৩০৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পার্শ্ববর্তী পুয়েবলা রাজ্যে নয়জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। রাজ্য গভর্নরের তথ্যমতে, ভারী বৃষ্টিতে প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধসের কারণে একটি গ্যাস পাইপলাইন ফেটে গেছে।
উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে একজন পুলিশ কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। সেখানে প্রায় ৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনী প্রায় ৯০০ মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। এর আগে মধ্যাঞ্চলীয় রাজ্য কেরেতারোতে ভূমিধসে এক শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
ভারী বর্ষণের কারণে ছয়টি রাজ্যে ৩ লাখ ২০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং প্রায় এক হাজার কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম স্থানীয় কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমরা জনগণকে সহায়তা করতে, রাস্তা খুলে দিতে এবং বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারে কাজ করছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযানে ৮,৭০০ জনের বেশি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে