স্ট্রিম ডেস্ক

গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
গতকাল শুক্রবার ইস্তাম্বুল প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায়, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ৩৭ জনের তালিকায় রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভি এবং সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে পুরো তালিকাটি প্রকাশ করা হয়নি।
তুরস্কের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ‘গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ করে আসছে।
বিবৃতিতে বলা হয়, ‘২০২৩ সালের ১৭ অক্টোবর আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে হামলায় ৫০০ জন নিহত হন; ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা সচেতনভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে; … গাজায় অবরোধ জারি করা হয় এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়।’
এ ছাড়া তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালের কথাও উল্লেখ করা হয়, যা তুরস্ক গাজায় নির্মাণ করেছিল এবং চলতি বছরের মার্চে ইসরায়েল সেটিতে বোমা হামলা চালায়।
ইসরায়েল এ পদক্ষেপকে ‘পিআর স্টান্ট’ বলে অভিহিত করেছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এক্সে লেখেন, ‘স্বৈরাচারী এরদোয়ানের এ সাম্প্রতিক প্রচারমূলক প্রদর্শনীকে ইসরায়েল ঘৃণা ও তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করছে।’
ফিলিস্তিনি সংগঠন হামাস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা একে ‘প্রশংসনীয় উদ্যোগ’ হিসেবে অভিহিত করে বলেছে, এটি তুর্কি জনগণ ও নেতাদের ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্ববোধের প্রতি আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন, যা তাদের নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সঙ্গে যুক্ত করেছে।
তুরস্কের এই ঘোষণা আসে প্রায় এক বছর পর, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধ’-এর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে