স্ট্রিম ডেস্ক

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এজন্য একদিনে দেশটিতে ৯৪৮টি ড্রোন পাঠায় ক্রেমলিন। একইসঙ্গে সীমান্তে সামরিক সরঞ্জামসহ সেনাসদস্যও বাড়িয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) চালানো এই হামলায় পশ্চিম ইউক্রেনের ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে দুজন এবং ভিনিতসিয়া অঞ্চলে একজন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
ড্রোন হামলায় লভিভ শহরের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা সেন্ট অ্যান্ড্রু’স চার্চের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের গভর্নর ম্যাকসিম কোজিৎস্কি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেনকো এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাশিয়া প্রকাশ্যে জনবহুল শহরের কেন্দ্রে হামলা চালাচ্ছে।
এর আগে মঙ্গলবার রাতভর ইউক্রেনের ১১টি অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত হন। এর মধ্যে পোলতাভা অঞ্চলে দুজন এবং জাপোরিঝিয়া, খেরসন ও খারকিভ অঞ্চলে একজন করে নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোর প্রতি বিমান প্রতিরক্ষা সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা জরুরি। বিমান প্রতিরক্ষা-সংক্রান্ত সব চুক্তি সময়মতো বাস্তবায়ন করা দরকার।
নতুন সামরিক অভিযান শুরু
এদিকে, পূর্ব ইউক্রেনে লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, সম্প্রতি রুশ বাহিনী একাধিক গুরুত্বপূর্ণ ফ্রন্টে প্রতিরক্ষা লাইন ভাঙার চেষ্টা চালিয়েছে। তীব্র লড়াই চলছে। গত চার দিনে রাশিয়া ৬১৯ বার হামলা করেছে।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্যে, সাম্প্রতিক তৎপরতা ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিচ্ছে।
বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে। প্রতি বছরের মতো এবারো বসন্তে আবহাওয়া অনুকূলে আসায় রাশিয়া তাদের আক্রমণ জোরদার করছে। এখন পর্যন্ত বড় শহর দখলে নিতে না পারলেও গ্রামীণ এলাকা ধীরে ধীরে দখল করছে মস্কো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে