স্ট্রিম ডেস্ক

পশ্চিমা গণমাধ্যমের হরমুজ প্রণালি বন্ধের দাবি সত্য নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে।
বৃহস্পতিবার ইরানের সংবাদসংস্থা তাসনিম নিউজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, ‘যেসব দেশ আমাদের বন্ধু, তাদের জন্য হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছেন। আমরা চীন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তানকে যাওয়ার অনুমতি দিয়েছি। তবে আমাদের শত্রুদের হরমুজ প্রণালি দিয়ে যেতে দেওয়ার কোনো কারণ নেই।’
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবহনের এই রুটে কড়াকড়ি আরোপ করে ইরান। লয়েডস লিস্ট ও অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ৯৫ শতাংশ কমে গেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি-সংকট তৈরি হয়েছে।
ইরানের এই পাল্টা পদক্ষেপের সাফল্য তুলে ধরে আরাগচি বলেন, আগ্রাসনকারীরা শুরুতে তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেও এখন তারা আলোচনার কথা বলছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তারা এখন যে আলোচনার কথা বলছে, তা কি তাদের পরাজয়ের স্বীকারোক্তি নয়? তারাই তো নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেছিল, তাহলে এখন কেন আলোচনার জন্য তাদের সর্বোচ্চ কর্মকর্তাদের কাজে লাগাচ্ছে?’
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, নিরাপদ যাতায়াতের জন্য ইরানের করা এই ‘বন্ধু রাষ্ট্র’র তালিকায় বাংলাদেশও রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে এনডিটিভি কয়েক রাত আগে ভারতের দুটি জাহাজ পার হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরাগচিকে উদ্ধৃত করে বলে, ‘আপনারা খবরে দেখেছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারতসহ আরও কিছু দেশ রয়েছে এবং যার মধ্যে আমি বিশ্বাস করি বাংলাদেশও আছে। এরা আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। যুদ্ধের পরও ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।’
তবে ভারতীয় গণমাধ্যমের এই দাবির প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে ইরানের কাছ থেকে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
তবে ওই কর্মকর্তা স্পষ্ট করে বলেন, ‘আমরা কোনো শত্রু দেশ নই। তাই আমাদের জাহাজ চলাচলের অনুমতি না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে